দাজ্জাল ও শেষ জামানার ফেতনা থেকে সুরক্ষা পেতে,
সুরা কাহাফ আমাদের জন্য এক বিশাল ঢাল।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত নূর উদ্ভাসিত হবে।” (আল-হাকিম)
🌿 এই বিশেষ কোর্সে আমরা একসাথে গভীরভাবে দেখব—
👉শেষ জামানার ফেতনা থেকে বাঁচতে সুরা কাহাফের নির্দেশনা,
👉চারটি বড় ফিতনার কাহিনী (আকীদাহ, দুনিয়া, ইলম, ও ক্ষমতা),
👉দাজ্জালের সময়ে সুরা কাহাফের গুরুত্ব ও আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ।
🌿 কোর্সের বৈশিষ্ট্য:
👉 রিফ্লেকশন-ভিত্তিক আলোচনা (তাদাব্বুর)
👉 কুরআন-সুন্নাহ ও বাস্তব জীবনের সাথে সংযোগ
👉 Friday Special – জুমার দিনকে কেন্দ্র করে স্পেশাল আয়োজন
🌟 আমাদের উদ্দেশ্য— শুধু পাঠ করা নয়, বরং সুরা কাহাফের আলোকে জীবন গড়ে তোলা,
এবং শেষ জামানার ফেতনার মোকাবিলায় আল্লাহর শক্তিশালী বান্দা হিসেবে প্রস্তুত হওয়া।
দয়াময় আল্লাহ যেন আমাদের যাবতীয় ফেতনা থেকে হেফাজত করেন। প্রতি জুমাবার সুরা কাহফ অর্থ জেনে পড়ার তাওফিক দান করুন। আমিন।
TAMRIN INSTITUTE
Your Best Learning Partner💓
Course Content
Surah Al Kahaf
C179 | আল-কাহফ ০১–১২ | কুরআনের সরলতা | দুনিয়ার সৌন্দর্যের পরীক্ষা | আসহাবে কাহফের সূচনা
38:00C180 | আল-কাহফ ১৩–১৭ | ঈমানদার যুবকদের সাহস | শিরক থেকে বিচ্ছিন্নতা | গুহায় আল্লাহর হেফাজত
33:32C181 | আল-কাহফ ১৮–৩১ | আসহাবে কাহফের জাগরণ | ইনশাআল্লাহ বলার শিক্ষা | সৎ সঙ্গ ও আখিরাত
53:24C182 | আল-কাহফ ৩২–৪৯ | দুই বাগানের উপমা | সম্পদের অহংকারের পরিণতি | আমলনামা ও হিসাব
59:57C183 | আল-কাহফ ৫০–৫৯ | ইবলিসের শত্রুতা | শয়তানকে অভিভাবক না করা | ধ্বংসপ্রাপ্ত জনপদের শিক্ষা
33:51C184 | আল-কাহফ ৬০–৭৪ | মূসা ও খিজিরের সফর | জ্ঞানের প্রতি বিনয় | নৌকা ও কিশোরের ঘটনা
30:47C185 | আল-কাহফ ৭৫–১০১ | খিজিরের কাজের ব্যাখ্যা | যুলকারনাইনের ন্যায়পরায়ণতা | ইয়াজুজ-মাজুজ
51:40C186 | আল-কাহফ ১০২–১১০ | সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীরা | মুমিনদের জান্নাত | ইখলাসপূর্ণ ইবাদত
34:25









