পবিত্র কুরআন হোক আমাদের জীবনের আলোর পথপ্রদর্শক। ✨
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
👉 “তোমরা কুরআন পড়ো, কেননা কুরআন কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে।” — সহিহ মুসলিম।
ভুল উচ্চারণে কুরআন পড়ার দিন এবার শেষ হতে চলেছে। উসতায শাহাদাত হুসাইন-এর তত্ত্বাবধানে একদম শুরু (হরফ) থেকে সহীহ-শুদ্ধভাবে তাজভিদসহ কুরআন শেখার এক অনন্য সুযোগ নিয়ে এলো তামরিন ইনস্টিটিউট-এর এই বিশেষ কোর্স!
অনেকেই হয়তো সময়ের অভাবে বা সঠিক নির্দেশনার অভাবে এতদিন শুরু করতে পারেননি। এই জীবনে আপনার শ্রেষ্ঠ সিদ্ধান্ত হতে পারে আল্লাহর কালাম শেখার জন্য এই পথ বেছে নেওয়া।
💸 কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি!
🎟 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৩০০/- টাকা (শিক্ষার্থী ভাই-বোনদের অনুরোধে নামমাত্র রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে, এছাড়া আর কোনো অতিরিক্ত চার্জ নেই)।
📅 কোর্সের খুঁটিনাটি:
▫️ মোট ক্লাস: ১৬টি
▫️ সপ্তাহে তিন দিন
▫️ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ক্লাস শুরুর আগ পর্যন্ত।
⏰ ক্লাসের সময়সূচি (আলাদা ব্যাচ):
🙋♀️ মেয়েদের জন্য: সন্ধ্যা ৭:৩০ – রাত ৮:৩০ টা
🙋♂️ ছেলেদের জন্য: রাত ৯:৩০ – রাত ১০:৩০ টা
📌 ভর্তি প্রক্রিয়া:
১. আপনার বিকাশ/নগদ থেকে ‘পেমেন্ট’ (Payment) অপশন সিলেক্ট করে 01615332481 (বিকাশ/নগদ মার্চেন্ট)-এ ৩০০/- টাকা পেমেন্ট করুন।
২. পেমেন্ট করার পর স্ক্রিনশটটি উক্ত নম্বরে বা আমাদের পেইজের ইনবক্সে দিন।
🚨 আসন সংখ্যা সীমিত! তাই আর দেরি না করে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং কুরআনের আলোয় জীবনকে আলোকিত করুন।
www.tamrininstitute.com
Your Best Learning Partner
01612505599
#QuranLearning #TajweedCourse #FreeCourse #IslamicEducation #SpecialQuranLearning
Course Content
মডিউল ১: আরবি হরফ ও উচ্চারণ পরিচিতি (ক্লাস ১ – ৩)
ক্লাস ১: আরবি ২৯টি হরফ বা অক্ষরের একক রূপ চেনা এবং হরফের সঠিক মাখরাজ (উচ্চারণের স্থান) পরিচিতি।
ক্লাস ২: শব্দের শুরুতে, মাঝে ও শেষে আরবি হরফসমূহের পরিবর্তিত রূপ বা যুক্তাক্ষর চেনার উপায়।
ক্লাস ৩: হরকত (যবর, যের, পেশ) পরিচিতি এবং একক হরফের সাথে হরকত যুক্ত করে উচ্চারণের অনুশীলন।





